ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলার একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে।এ দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
এনডিটিভি বলছে, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন।











