spot_img
spot_img

যুবকরাই এগিয়ে নেবে দেশকে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে যুবকরা যেভাবে অস্ত্র হাতে তুলে নিয়েছিল আগামী বিশ্বের সঙ্গে তালমিলিয়ে দেশকে ঠিক সেভাবেই এগিয়ে নেবে যুবকরা।তিনি বলেন, কারও কাছে মাথা নত করে আমরা চলব না। আমরা বীরের জাতি। আমাদের বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হবে।

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২২-এর উদ্বোধন এবং “জাতীয় যুব পুরস্কার-২০২২” প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় যুব দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মূল পর্ব।

প্রধানমন্ত্রী বলেন, আমি দেখেছি করোনাকালে যুবকরাই চিকিৎসাসেবা থেকে শুরু করে সব কাজ করেছে। এটা কিন্তু গর্বের বিষয়।আমাদের যুবকরা অনেক মেধাবী, তারা সব কাজে অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। নতুন নতুন আবিষ্কারে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে আমাদের যুবকরাই এগিয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, যুব উন্নয়ন কেন্দ্র লেখা থাকে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানে। সেখানে আমি নিজে গিয়েছিলাম দেখেছিলাম দুরবস্থার চিত্র। সরকার গঠন করে আমরা সেগুলোর উন্নয়ন করেছি।বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যন্ত যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যাতে হয় সেদিকে আবার বিশেষভাবেই নজর রাখছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ