spot_img
spot_img

আমরা মিডিয়া নিয়ন্ত্রণ করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর আমরা কেটে দেই না, কোনো এক সময় এমন সেন্সরবোর্ড ছিল। কিন্তু আমরা কোনো রকম নিয়ন্ত্রণ করি না। স্বাধীনভাবেই মিডিয়া কাজ করে। আমি যেখানেই গিয়েছি সেখানেই মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতি দেখেছি। তার মানে সারাদেশে মিডিয়াকর্মীদের বিচরণ রয়েছে। ফলে খবরগুলো সাথে সাথে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার প্রকাশক চৌধুরী নাফিজ সারাফাত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের আরও অবদান রাখতে হবে। প্রতিদিন বাংলাদেশে যেসব ঘটছে তা যেভাবে লেখেন, সেভাবে পজিটিভ যে নিউজগুলো সেগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করলে যারা ভালো কাজ করে উৎসাহিত হয়।

তিনি বলেন, অনেক সময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবসময় সমাধান করছি। চ্যানেল আই কৃষি নিয়ে কাজ করছে, ফলে খামারিরা উৎসাহিত হয়েছে। দেশকে এগিয়ে যেতে সহায়তা করবেন বলে আশা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ