গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ২৭৭ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক লাখ ২৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১৩ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৫০ জন।
বুধবার (২ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫৯ লাখ ২২ হাজার ৭৫ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৫ হাজার ৬২৪ জনের।











