spot_img
spot_img

সয়াবিন তেলের দাম শিগগিরই সমন্বয়: বাণিজ্যমন্ত্রী

সার্বিক বিষয় পর্যালোচনা করে শিগগিরই সয়াবিন তেলের দাম আবার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে তিনি এ কথা জানান।

বাজারে চিনি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসের চাপ বাড়লে দু-একদিনের মধ্যে চিনির উৎপাদন ও সরবরাহ বাড়বে এবং শিগগিরই সরকার নির্ধারিত দামে বাজারে চিনি পাওয়া যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণেই মানুষের কষ্ট হচ্ছে। সময়টা যে খারাপ যাচ্ছে সে কথা অস্বীকার করার উপায় নেই। তবে সে ক্ষেত্রে সরকার এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ