spot_img
spot_img

বিএনপি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেবো : প্রধানমন্ত্রী

আন্দোলনের নামে বেশি বাড়াবাড়ি করলে তাদের নেত্রী খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের জেল দেওয়া হয়েছে। কিন্তু তিনি অসুস্থ, বয়োবৃদ্ধ এজন্য তার বোন, ভাই এবং বোনের জামাই আমার কাছে এসেছে এবং আবেদন করেছে। এজন্য তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। মানবিক কারণেই দিয়েছে।

তিনি বলেন, এখন যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আবার তাকে জেলে পাঠিয়ে দেব। খালেদা জিয়ার আমলে কয়টা সরকার ছিল? প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা আর অন্যদিকে হাওয়া ভবনে একটা। কোনো উন্নয়নের কাজ হয়নি। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করলাম। তখন ৪০ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি। এর মাধ্যমে বাঝাই যাচ্ছে খালেদা জিয়া তার সরকারের আমলে কোনো ফসলই উৎপাদন করতে পারেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ