spot_img
spot_img

চল্লিশ দিন জামাতে নামাজ পড়ায় ২৩০ শিশু-কিশোরকে সাইকেল উপহার

চল্লিশ দিন একাধারে জামাতের সাতে মসজিদে নামাজ আদায় করায় ২৩০ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দিয়েছে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল জামে মসজিদ কর্তৃপক্ষ।

চিত্র : পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোর

আজ শুক্রবার (৪ নভেম্বর) মসজিদ সংলগ্ন রাস্তায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, একাধারে ৪০ দিন অনুর্ধ্ব ১৬ বছর বয়সী যে সকল শিশু-কিশোর এশা ও ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে পেরেছে। তাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এসময় পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোরের মধ্যে ব্যাপক উচ্ছাস-উদ্দীপনা দেখা গেছে।

সংশ্লিষ্ট একজনের সাথে কথা বলে জানা যায়, এলাকার সকল শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে এবং সেই সাথে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করতে মসজিদ কর্তৃপক্ষ এই আয়োজন করেছে। এতে এলাকার সাধারণ মানুষ ব্যাপক সন্তুষ্টি ও সমর্থন প্রকাশ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ