spot_img
spot_img

আওয়ামী লীগ ফের ক্ষমতায় না গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে : নুরুল ইসলাম নাহিদ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যায় তবে এই দেশের সর্বনাশ হয়ে যাবে। কেন হবে? খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এ দেশের কী দুর্দশা হয়েছিল, তা আপনারা দেখেছেন। হত্যা, খুন, গুমের মাধ্যমে বিএনপি এবং জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল। বিএনপির এই সন্ত্রাসবাদ এখনও চলমান আছে। রাজপথে স্লোগান দিচ্ছে, ‘পঁচাত্তরের হাতিয়ার, জেগে উঠো আরেকবার’।

সোমবার (৭ নভেম্বর) বিকালে নগরের কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের উন্নয়ন এখন বিশ্বব্যাপী দৃষ্টান্ত। অথচ বাংলাদেশ ছিল বিশ্বের অন্যতম একটি গরিব দেশ। সেখান থেকে বঙ্গবন্ধু এবং পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছি। তৃণমূলের নেতৃবৃন্দের সবাইকে একত্রিত হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ