spot_img

ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের জন্য আগামী (১২ নভেম্বর) বিএনপিকে শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, এই সরকার বিএনপির মানুষ দেখে ভয় পায়। আর এ কারণে তারা বড় মাঠ দিতে ভয় পাচ্ছে। সরকার বিএনপির জনসভা করতে ছোট মাঠ দিতে চাচ্ছে। আমরা সরকারের কাছে আশা করব জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তারা সরকারি রাজেন্দ্র কলেজের মাঠটি বিএনপিকে জনসভা করার জন্য বরাদ্দ দেবে।

বিএনপি সূত্র থেকে জানা গেছে, ফরিদপুরের বিভাগীয় সমাবেশের জন্য বিএনপির পক্ষ থেকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠসহ বিকল্প আরও তিনটি স্থান চাওয়া হয়েছিল। এর মধ্যে কোমরপুরের স্কুল মাঠ ছিল না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ