spot_img

বিজাতীয় শিক্ষা-সংস্কৃতির প্রচলন মুসলমানরা কখনো মেনে নিবে না: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ৯২% মুসলমানদের দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ক্ষুধা দারিদ্র পীড়িত হয়ে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে। অপরদিকে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসলাম বিরোধী চক্রের এজেন্টদের অপকৌশলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ থেকে ইসলামী শিক্ষা-সংস্কৃতি তুলে দিয়ে বিজাতীয় শিক্ষা সংস্কৃতির প্রচলন করার আয়োজন চুড়ান্ত করেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) কদমতলী ও শ্যামপুর এলাকায় দুস্থদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মোসাদ্দেক বিল্লাহ বলেন, হযরত শাহজালাল (রহ.), শাহ পরান (রহ.), খানজাহান আলী (রহ.), এছহাক (রহ.), হাফেজ্জী হুজুর (রহ.) ও সৈয়দ ফজলুল করিম (রহ.)-এর দেশে ধর্মশিক্ষা, ইসলামী শিক্ষা-সংস্কৃতি বাদ দিয়ে ভিনদেশি শিক্ষা-সংস্কৃতির প্রচলন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কখনো মেনে নিবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ