spot_img
spot_img

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫জনের মৃত্যু; শনাক্ত ৭৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫জনের মৃত্যু ও ৭৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৫৯ জন ও ঢাকার বাইরে ৩৩৭ জন। এদিকে এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ৫৯৮ জন এবং সুস্থ হয়েছে ৪২ হাজার ২৬৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ