spot_img

এবারই সরকারকে আঁকড়ে থাকা মসনদ থেকে সরে যেতে হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালত থেকেও তারা ফরমায়েশি রায় বের করেছে। কিন্তু মিথ্যার বাড়াবাড়ির কোনো বিজয় হতে পারে না। এবারই সরকারকে আঁকড়ে থাকা মসনদ থেকে সরে যেতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত মানুষের কাছে লোক হাসানোর পাত্র হচ্ছেন। চারদিকে দুর্নীতির বৈচিত্রময় বিন্যাস আড়াল করতেই গত দুই দশকের বেশি সময় ধরে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বহুমাত্রিক মিথ্যাচার অপপ্রচার অব্যাহত রেখেছে। এর মাধ্যমে মূলত দেশের ওপর চলছে আওয়ামী সমষ্টিগত দখলদারিত্ব।

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, দুর্নীতির উল্লম্ফন এবং উন্নয়নের ফানুস উড়িয়ে কোনো কাজ হচ্ছে না। ফলে প্রতিদিনই সরকারের মন্ত্রিরা অসত্য, বিভ্রান্তমূলক, মনগড়া বক্তব্য ও মিথ্যাচার করছেন।

তিনি বলেন, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে হাইকোর্টের পাশের রাস্তা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ