spot_img
spot_img

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

তিন দিনের সফরে আগামীকাল বাংলাদেশ আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

শুক্রবার (১১ নভেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভাইস প্রেসিডেন্ট রাইসার বলেছেন, আমি বাংলাদেশ সরকারের সাথে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করব; যা বাংলাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে এবং জনগণের জন্য সুযোগ তৈরি করতে সাহায্য করবে।

রাইজার তার তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ