spot_img
spot_img

গণমাধ্যমের উচিত আফগানিস্তানের বাস্তব চিত্র বিশ্বের সামনে তুলে ধরা : সিরাজউদ্দীন হক্কানী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দীন হক্কানী বলেছেন, ইমারাতে ইসলামিয়ায় (আফগানিস্তান) অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু অরাজনৈতিক ও অভ্যন্তরীণ বিষয়কে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।

শনিবার (১২ নভেম্বর) যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান জ্যাকি মার্টেনের সাথে আলাপকালে সিরাজউদ্দীন হক্কানী এসব কথা বলেন।

জ্যাকি মার্টেনের সাথে আলাপকালে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিবিসি আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম এবং আমরা চাই আন্তর্জাতিক মিডিয়া আফগানিস্তানের বাস্তব চিত্র বিশ্বের সামনে তুলে ধরুক।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ