শরিয়াহ আইন মোতাবেক নির্দিষ্ট কিছু অপরাধের সাজা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মাওলানা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
আফগান সরকারের মুখপাত্র বলেছেন, ডাকাতি, অপহরণ, রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের সাজা বিচারকদের অবশ্যই ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী দিতে হবে।
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, একদল বিচারকের সঙ্গে বৈঠকের পর মাওলানা আখুন্দজাদা এ নির্দেশ দেন। তাঁর নির্দেশ মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক।











