spot_img
spot_img

মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে বলেছেন, প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করতে হবে। নিজেদের যেটি চাহিদা পূরণ করার নিজেরাই চেষ্টা করবেন। যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা আমাদের দেশে না পড়ে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২-এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যাদের জমি আছে, তাদের প্রত্যেককে নিজ নিজ জমিতে কিছু না কিছু উৎপাদন করতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশের উন্নয়নের গতিও ‘দুর্ভাগ্যজনকভাবে’ ধীর হয়ে গেছে। একদিকে করোনাভাইরাসের অভিঘাত, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশন, কাউন্টার স্যাংশন। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। কিন্তু এই মন্দা মোকাবিলার জন্য এখন থেকে আমাদেরও প্রস্তুতি নিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ