spot_img
spot_img

বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় : ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এই লক্ষ্যে ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগান দিয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত জাতিকে জাগিয়ে স্বাধীনতা উপহার দেন। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন এবং উন্নয়নে আত্মনিয়োগ করেন। বঙ্গবন্ধুর শাসনামলে দেশে ১০ হাজার টন উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৯.৫৪ শতাংশ। এই প্রবৃদ্ধি এ পর্যন্ত সর্বাধিক। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তবুও বঙ্গবন্ধুর রেকর্ড করা প্রবৃদ্ধি ছোঁয়া যায়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ এখন পৃথিবীর মর্যাদাশালী রাষ্ট্র। ২০০৮ সালে আমাদের ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন বাস্তবে রুপ নিয়েছে। মানুষের জীবন হয়েছে সুন্দর। এখন অনায়াসে ঘরে বসেই সকল নাগরিক সুবিধা পাওয়া যায়। ২০১৮ সালে আমাদের ঘোষিত ‘আমার গ্রাম আমার শহর’ নীতি বাস্তবায়নের মাধ্যমে গ্রামগুলো জেগে উঠেছে। আগে মানুষ ছিল শহরমুখী, এখন তারা গ্রামে যেতে চায়। গ্রামগুলো বিদ্যুতের আলোয় আলোকিত, অর্থনীতির চাকা সচল। দেশে এক কোটি জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে হ্রাসকৃত মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে, ৫০ লাখ জনগোষ্ঠী পাচ্ছেন চাল। বদলে যাওয়া বাংলাদেশে মানুষ এখন নিরাপদ। বাংলাদেশ আর কখনোই বিভীষিকাময় পেছনে ফিরে যাবে না।

মন্ত্রী বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগান দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। হাওয়া ভবনের বড় চোর তারেক রহমানের নেতৃত্বে তারা পাঁচশ’ নয় পাঁচ হাজার স্থানে বোমা হামলা চালাতে চায়, গ্রেনেড হামলা চালাতে চায়, বাংলা ভাই-ইংরেজী ভাই সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের সচেতন মানুষ আর কখনোই বিভীষিকাময় দিনে ফিরে যেতে চায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ