spot_img

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের কেউ রেহাই পাবে না : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এক বছর পর নির্বাচন হবে। আমরা বিএনপির হাতে দেশ তুলে দিতে পারি না। বিএনপি ক্ষমতায় এলে জনগণের পিঠের চামড়া তুলবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও কেউ রেহাই পাবে না।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশে বাংলা ভাই তৈরি করেছিল। তারা যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশকে আবারও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করবে। আজকে যে উন্নয়ন, আজকে যে অগ্রগতি, আজকে যে ডিজিটাল বাংলাদেশ, এখান থেকে আবার বিএনপি ২০-৩০ বছর আগের বাংলাদেশে নিয়ে যেতে চায়। আমরা স্লোগান দেই ডিজিটাল বাংলাদেশ, আমার গ্রাম, আমার শহর। আর বিএনপি স্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ। মানে হচ্ছে আর নয় ডিজিটাল বাংলাদেশ।

তিনি বলেন, মানুষ বিএনপির ইতিহাস ভুলে গেছে। মানুষ বিএনপির দুঃশাসন আর অত্যাচারের দিনলিপি ভুলে গেছে। অথচ শেখ হাসিনার সরকার সেই দুঃশাসনের প্রতিশোধ নেয়নি। সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড, ৫০ লাখ মানুষকে কম মূল্যে চাল দিচ্ছে। সরকার বিদ্যুৎ, সার নিশ্চিত করেছে কৃষকের স্বার্থে। মানুষকে বিএনপির দুঃশাসনের কথা মনে করিয়ে দিতে হবে। জানাতে হবে সরকারের সাফল্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ