চাকরি পেলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বরখাস্ত হওয়া উপসহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন।
বুধবার (১৬ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শরীফ উদ্দিন নিজেই।
তিনি জানান, একটি ভেটেরিনারি মেডিসিন কোম্পানির হেডঅফ টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি। তার বেতন ৮০ হাজার টাকার মতো।
তিনি বলেন, গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সমর্থনকারীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কল্যাণে মহান আল্লাহ আমাকে দেশ ও বিদেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের সহকর্মী হিসেবে পেতে চাইছে। এটা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের।
এর আগে গত (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (সার্ভেন্টস) সার্ভিস রুলস ২০০৮-এর ৫৪(২) ধারায় শরীফকে বরখাস্ত করে দুদক।











