spot_img

দেশে ফিরলেন রওশন এরশাদ

দ্বিতীয় দফায় প্রায় পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রওশন এরশাদের প্রেস উইংয়ের সদস্য কাজী লুৎফুল কবীর ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামকে বহনকারী প্লেনটি দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে কিছুক্ষণ পরে তিনি বের হবেন।

তিনি আরও বলেন, ম্যাডামকে স্বাগত জানাতে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ