spot_img

বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই : দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। কোনোভাবে নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে।

রোববার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসলামপুর কামিল মাদরাসার নতুন ভবন উদ্বোধন শেষে উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, তারা যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসতে হবে। আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে হয়েছে এখন তার কন্যা শেখ হাসিনার হাত ধরে হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা একাত্তরের হত্যাকারী ধর্ষণকারী, লুণ্ঠনকারী, যুদ্ধাপরাধের দোসর, পচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, অগ্নিসন্ত্রাসী। তারাই আবার উদ্যত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ