ইমারাতে ইসলামিয়া আফাগানিস্তান সফরে গিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খার। সফরে তিনি আফগান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হয়েছেন।
গত মঙ্গলবার (২৯ নভেম্বর) তিনি আফগান রাজধানী কাবুলে পৌছান। তালেবান আফগানিস্তানের ক্ষমতা পুনর্নিয়ন্ত্রণের পর এটি কোন পাক পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আফগান সফর।
আফগানিস্তানের সর্বচ্চো রাষ্ট্রীয় ভবন আর্গে হিনা রাব্বানী খার ও আফগান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খনি, জ্বালানি ও কৃষি খাতে বিনিয়োগের জন্য পাকিস্তানের আহ্বান আহ্বান জানান মোল্লা বারাদার।
এছাড়াও কাবুলের স্টার-প্যালেস-এ আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সাথে বৈঠকে মিলিত হোন পাক পররাষ্ট্রমন্ত্রী হীনা রাব্বানী। বৈঠকে পাকিস্তানে গ্রেফতার আফগানদের মুক্তি ,পণ্য ও যাত্রী পরিবহনের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সমস্যা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পাক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আফগান শরণার্থীদের সাথে ভালো ব্যবহার ও ভিসা প্রদানের পাশাপাশি বাণিজ্য ও পরিবহনের সুবিধার্থে বিভিন্ন সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী রেলওয়ে প্রকল্পসহ বড় প্রকল্প গুলো পুনরায় শুরু করার ইচ্ছা প্রকাশ করেন।
একই সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ে ইমারাতে ইসলামিয়ার অবস্থান তুলে ধরেন।
হিনা রাব্বানী খার বলেন করেন, আফগানিস্তান ও পাকিস্তান দুটি প্রতিবেশী মুসলিম দেশ। দেশ দুটির মধ্যে সাংস্কৃতিক মিল রয়েছে। সুতরাং উভয় দেশের সরকারের উচিত একে অপরের সহযোগিতা করা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করা।
সূত্র: টোলো নিউজ











