spot_img

আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক দুপুরে

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশস্থলের জটিলতা নিরসনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে বিএনপির একটি প্রতিনিধি দল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, ‌প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল অংশ নেবেন।

বিএনপির নেতারা জানান, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে দলের নেতারা পুলিশ প্রধানের সঙ্গে কথা বলবেন।‌ পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, হামলা ও রাতে বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানির বিষয় নিয়েও কথা বলবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ