সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা ও পুলিশি হয়রানি বন্ধ এবং আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে গণসমাবেশের বিষয় তুলে ধরতে পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করতে এসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশ সদর দফতরের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায় তাদের।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মঞ্জুর রহমান গণমাধ্যমকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, দুপুরের পর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইজিপি ছাড়াও সদর দফতরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন এ সময়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিনিধি দলে আছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আইন সম্পাদক কায়সার কামাল।










