spot_img
spot_img

আফগানিস্তানের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে ইচ্ছুক জাপান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রনালয়) মন্ত্রী মাওলানা শেখ মুহাম্মাদ খালেদ হানাফী আফগানিস্তানে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তাকুয়া তানিমোতোর সাথে সাক্ষাৎ করেছেন।

তিনি গত মঙ্গলবার (২৯ নভেম্বর) তার কার্যালয়ে আফগানিস্তানে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মন্ত্রী হানাফি বলেন, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান জাপানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।

হানাফী বলেন, একটি দেশের অগ্রগতি মূলত সুশাসন, জাতির প্রতি অঙ্গীকার ও বিশ্বের সাথে যোগাযোগের উপর নির্ভর করে এবং ইমারাতে ইসলামিয়া এই সমস্ত মানদণ্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে জাপানের রাষ্ট্রদূত বলেন,কাবুলে জাপানের দূতাবাস পুনরায় চালু করা আফগানিস্তানের সাথে সুসম্পর্কের ইঙ্গিত দেয়।

তিনি আরো বলেন, আফগানিস্তানের সমগ্র অঞ্চলে জনগণের নিরাপত্তা জোরদার করা অত্যাবশ্যক।

তিনি বলেন জাপান আফগানিস্তানের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে ইচ্ছুক।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ