spot_img
spot_img

রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেফতার ২৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (৭ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০৩৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ