spot_img
spot_img

পাহাড় ধসে কক্সবাজারে একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম গেছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।

রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্না ঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ