রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩০১ পিস ইয়াবা, ১১৬ দশমিক ১ গ্রাম হেরোইন এবং ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।











