ময়মনসিংহে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ থেকে ভৈরব-গৌরীপুর-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহের ট্রেন পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।











