spot_img
spot_img

আলোচনায় বসছেন পুতিন-জিনপিং

চলতি বছরের শেষ দিকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ডিসেম্বরের শেষের দিকে তাদের মধ্যে এ বৈঠক হবে।

রাশিয়ার বাণিজ্যিক পত্রিকা ভেদোমোস্তি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে পুতিন-জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের বিষয়টি জানায়।

রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ২০২২ সালের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করবেন তারা।

দিমিত্রি পেসকোভ বলেন, পুতিন-জিনপিংয়ের বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আরও পরে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ