চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মাদ সাদির আহমেদ ভুলু ফজরের নামাজের জন্য অজু করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মল্লিকপুর বাজারস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
চেয়ারম্যানর ছেলে ফিরোজ কবির সুমন বলেন, গ্রামের একটি তাফসীর মাহফিল থেকে ভোররাতে বাসায় ফেরেন তার বাবা। পরে ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে বাথরুমে পড়ে হার্ট অ্যাটাক করেন৷ এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।











