spot_img
spot_img

ভারতে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

বিষাক্ত মদ পানে ভারতের বিহার রাজ্যের সরণ জেলার ছাপরা এলাকায় মৃত্যু বেড়ে হয়েছে ৩৮ জনে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই ওই জেলার একাধিক গ্রামে বিষাক্ত মদ পানের ঘটনা ঘটেছে। এর পর থেকেই গত দুই দিনে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এদিকে, বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিহার বিধানসভাও।
বিহারের বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাজ্য সরকারকে নিশানা করে বলেছেন, মদ বিক্রি নিয়ে রাজ্য সরকারের ভ্রান্ত নীতির কারণে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে’।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, মানুষের আরও সচেতন থাকা প্রয়োজন। যারা মদ খাবে তারা তো মরবে।

নিহত ব্যক্তিদের স্বজনরাও জানিয়েছে, বিষাক্ত মদ পানের ফলেই তাদের মৃত্যু হয়েছে। মহারাজগঞ্জ কেন্দ্রের সাংসদ জনার্ধন সিং সিগ্রিওয়াল জানান, ‌বিষাক্ত মদ পান করে একাধিক মানুষের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ