ফেনী মারকায উমর রা. মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে বুকে দেশের পতাকা বেঁধে কোরআন খতম করেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ফজরের নামাজের পর মাদরাসা প্রাঙ্গণে এক সঙ্গে ৫০ জন হিফজ বিভাগের শিক্ষার্থী এভাবে শহীদদের শ্রদ্ধা জানায়।
মাদরাসার পরিচালক অধ্যক্ষ মাওলানা নুরুল করিম গণমাধ্যমকে বলেন বলেন, মহান শহীদদের মাগফেরাত কামনায় প্রতি বছরের মতো এই বছরও আমাদের কুরআন খতম, র্যালি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিজয়ের মাস বাঙালি জাতির জন্য। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে দেশের জন্য কাজ করতে চাই।
মাদরাসার শিরক্ষার্থীরা জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের মাগফেরাত কামনায় প্রতি বছরের মতো এই বছরও তারা কুরআন খতম দিয়েছে।











