spot_img

ছাত্রলীগের হামলায় বিএনপি-যুবদলের ৫ নেতা-কর্মী আহত

নড়াইলে মহান বিজয় দিবসে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক নিবেদন করতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপি ও যুবদলের ৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রফিকুল ইসলাম নামে যুবদল নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, মহান বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুল নিয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে যান। ফুল দেয়ার আগেই ছাত্রলীগের হামলায় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুবদল কর্মী বাসু আহত হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ