ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এমন হামলা চালাতে রাশিয়ার কাছে আরও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। গত শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ সেক্টরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
পূর্বাঞ্চলীয় ইউক্রেনে রাশিয়া মনোনীত কর্মকর্তারা জানান, ইউক্রেনীয় গোলাবার্ষণে দুটি স্থানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আগের দিনের মতো হামলা চালানোর জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে ইউক্রেন যথেষ্ট শক্তিশালী।
ইউক্রেনজুড়ে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। এতে রাজধানী কিয়েভসহ অনেক শহর অন্ধকারে ডুবে যায়।











