spot_img
spot_img

রাশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

রাশিয়ায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এই পাইপলাইনটির মাধ্যমে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়।

জরুরি পরিষেবা বিষয়ক কর্তৃপক্ষ জানায়, কাজানের ভলগা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কালিনিনো গ্রামের কাছে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে পাইপলাইনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

১৯৮০-এর দশকে নির্মিত পাইপলাইনটি সুদজা মিটারিং পয়েন্টের মাধ্যমে ইউক্রেনে প্রবেশ করেছে। এটি বর্তমানে ইউরোপে রুশ গ্যাস পাঠানোর প্রধান রুট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ