ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ইউক্রেন মোটেই ক্রোয়েশিয়ার মিত্র দেশ নয়। তিনি বলকান অঞ্চলে যুদ্ধ ডেকে আনা নিয়ে সতর্ক করেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন আমাদের মিত্র দেশ নয়। তাদেরকে এখন জোর করে মিত্র বানানো হচ্ছে। তাদেরকে নিয়ম বহির্ভুত উপায়ে ইইউ ক্যান্ডিডেট রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে। এটাই আজকের ইইউ।
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেঙ্কোভিচের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী ইউক্রেনের সেনাদের ক্রোয়েশিয়ায় এনে প্রশিক্ষণ দিতে চান। এ ধরণের পদক্ষেপের অর্থ হচ্ছে ক্রোয়েশিয়ায় যুদ্ধ ডেকে আনা।
তিনি আমাদের নৈতিকতার কথা বলে ব্ল্যাকমেইল করছে অথচ তার নিজেরই কোনও নৈতিকতা নেই। ক্রোয়েশিয়ার সামরিক প্রস্তুতি নিয়ে প্রেসিডেন্ট মিলানোভিচ জানান, দেশটির এন্টি-ট্যাংক রকেটের ঘাটতি রয়েছে। এরপর তিনি ব্যাঙ্গাত্মকভাবে বলেন, কিন্তু আমাদের আছে আমেরিকানরা। তারা ইউক্রেনের মতো আমাদের রক্ষা করবে। দারুণ!











