ইউক্রেনের সঙ্গে শান্তির আর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাশিয়া।
বুধবার (২১ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকা সফর করার পর ক্রেমলিনের মুখপাত্র এ ঘোষণা দিল।
গত ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে রাশিয়ার সামরিকা হামলা শুরুর পর জেলেনস্কি তার প্রথম বিদেশ সফরে গতকাল আমেরিকা যান। ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভের সাথে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফর থেকে ভালো কিছুই অর্জিত হবে না। রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি আলোচনার কোনও সুযোগই আর দেখছে না।
কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে পেসকভ বলেন, পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে বিরোধ আরও তুঙ্গে উঠবে। ইউক্রেনের জন্য সেটা বিপরীত ফলাফল বয়ে আনবে বলে।
সূত্র: পার্সটুডে











