রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে চলমান সামরিক অভিযানের সবগুলো লক্ষ্য অর্জন করা হবে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও পদস্থ জেনারেলদের সঙ্গে বার্ষিক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে তার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করছে। তিনি গত ১০ মাসে ইউক্রেনে অর্জিত অভিজ্ঞতার পাশাপাশি এর আগে ‘সিরিয়ায় অর্জিত অভিজ্ঞতা’ কাজে লাগানোর জন্য সেনা কমান্ডারদের নির্দেশ দেন।
পুতিন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রাণহানিকে উভয় দেশের ‘যৌথ ট্রাজেডি’ বলে বর্ণনা করেন। এ সময় ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতীম দেশ’ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই সামরিক অভিযান চালানোর কোনও ইচ্ছে তার ছিল না। কিন্তু পশ্চিমাদের উস্কানির কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
সূত্র: পার্সটুডে











