spot_img
spot_img

মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রাশিয়াকে লক্ষ্যচ্যুত করতে পারবে না: ক্রেমলিন মুখপাত্র

ইউক্রেনকে অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে আমেরিকা। গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরে এই ঘোষণা দিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলেও তা ইউক্রেনে রাশিয়ার অর্জনে বাধা হবে না বা সংঘাতের অবসান ঘটাতে সহযোগিতা করবে না।

তিনি বলেন, এটি দ্রুত সমাধানের পক্ষে নয়, বরং বিপরীত। আর এটি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জন থেকে ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, জেলেনস্কির আমেরিকা সফরে শান্তি আলোচনায় প্রস্তুত থাকার কোনও ইঙ্গিত ছিল না। যা প্রমাণ করে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত আমেরিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ