spot_img

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় ৪ রোহিঙ্গা শরনার্থী গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা শরনার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৭ এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুহাম্মাদ আলমের ছেলে মুহাম্মাদ সালাম (৩২), আবদুল খালেকের ছেলে মুহাম্মাদ শফি (৬৩), আবদুস সামাদের ছেলে মুহাম্মাদ শরীফ (৫৫), ইমাম হোসেনের ছেলে মুহাম্মাদ নাসের (১৫)। তারা সকলেই ক্যাম্প ৮ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এএসপি ফারুক জানান, মুখে কালো কাপড় বাঁধা একদল দুর্বৃত্ত ক্যাম্প-৭ এর খেলার মাঠ এলাকার খাল পাড় দিয়ে ঢুকে চার ব্যক্তিকে গুলি করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, আহতদের উখিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ