spot_img
spot_img

আমেরিকাকে সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি দিয়েছে চীন

আমেরিকাকে সীমা লঙ্ঘন না করার হুশিয়ারি দিয়েছে চীন। এই ব্যাপারে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনকে অপমান করার পুরোনো এবং একপক্ষীয় খেলা বন্ধ করতে হবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ সতর্কবার্তা উচ্চারণ করেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলাপকালে ওয়াং ই আমেরিকার বিরুদ্ধে চীনের উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগ করেন। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে ‘সালামি স্লাইসিং’ (সালামি স্লাইসিং কৌশল হলো এমন একটি পদ্ধতি যেখানে বড় ফলাফল অর্জনের জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে ক্রমাগত ছোট ছোট আক্রমণ চালু রেখে নাস্তানাবুদ করা হয়।) কৌশল ব্যবহার করে চীনের চরম সীমাকে লঙ্ঘন করছে উল্লেখ করে ওয়াং ই বলেন, ‘ওয়াশিংটনকে অবশ্যই বেইজিংয়ের বৈধ উদ্বেগের প্রতি মনোযোগ দিতে হবে।

ওয়াং ই আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নীতির আলোকে এগিয়ে নিয়ে যেতে উভয় দেশের মধ্যে পরামর্শ বাড়াতে হবে। সকল স্তরে সংলাপ চালু করা এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সুনির্দিষ্ট সমস্যাগুলোর সমাধান করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ