spot_img
spot_img

করোনা : বিশ্বে একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ২৮১ জন।

আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে প্রায় ৪৭ হাজার ও প্রাণহানি কমেছে অর্ধশতাধিক। মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা গেছে এসব তথ্য।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে, শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্ত-মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জাপান, দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন এবং এ রোগে মারা গেছেন ৩১৫ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৩১ হাজার ৪২২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৪ লাখ ৯২ হাজার ৮৭০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ৫৫২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ