spot_img
spot_img

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড; নিহত ২০

রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশটির পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে এ অগ্নিকাণ্ড ঘটে।

শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক।

ইমারজেন্সি সার্ভিস বলেছে, সবশেষ তথ্য অনুসারে, এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানি হয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোতলা কাঠের বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আসে।

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের স্থানে উদ্ধারকারীরা তীব্র শীতের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ