spot_img
spot_img

বিজেপি ২৪ ঘণ্টাই হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে : রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার ধর্মীয় মতবিরোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

তিনি বলেন, দেশের মূল সমস্যাগুলো থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য ২৪ ঘণ্টাই হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রও শনিবার সকালের দিকে ভারত জোড়ো যাত্রায় যোগ দেন। পরে লাল কেল্লার কাছাকাছি পৌঁছালে মিছিলে যোগ দেন দেশটির জনপ্রিয় অভিনেতা কমল হাসান।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশের পর ঐতিহাসিক লাল কেল্লায় দেওয়া বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি।

লাল কেল্লায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় রাহুল গান্ধী বলেন, আমি ২ হাজার ৮০০ কিলোমিটার হেঁটেছি। কিন্তু কোনও ঘৃণা দেখিনি। আমি টিভি চালু করলেই সহিংসতা দেখতে পাই।

তিনি বলেন, গণমাধ্যম আমাদের বন্ধু। কিন্তু আমরা যা বলি বাস্তবে তা কখনোই দেখায় না। কারণ পেছনের মঞ্চ থেকে আদেশ আসে। তবে এই দেশ ঐক্যবদ্ধ। এই দেশের প্রত্যেকে মিলেমিশে থাকতে চায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ