spot_img
spot_img

তাইওয়ানের আকাশে উড়ছে চীনের ৩৯ যুদ্ধবিমান

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের ৩৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিতেএক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিমানগুলোকে সতর্ক করার জন্য তাইওয়ানও যুদ্ধবিমান পাঠায়। গত দুই বছর ধরে তাইওয়ানের ভূখণ্ডে বারবার চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটছে বলে দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

তাইওয়ানের পতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব অঞ্চলের বাসি দ্বীপের আকাশসীমায় চীনের ২১টি যুদ্ধ বিমান, চারটি (এইচ-৬) বোমারু বিমান প্রবেশ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ