spot_img
spot_img

সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার সভাপতি মুফতী আবুল কালাম; সেক্রেটারী আখতারুজ্জামান

এস এম সাইফুল ইসলাম: চুয়াডাঙ্গা জেলার দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের চলমান কমিটি বিলুপ্ত করে নবায়ন করা হয়েছে। এতে শাইখুল হাদীস মুফতী আবুল কালামকে সভাপতি ও মুফতী আখতারুজ্জামানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর) এশার পর জেলার সদর থানার পশুহাটপাড়া জামে মসজিদে আয়োজিত সংগঠনটির উপদেষ্টা পরিষদের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন।

তিনি বলেন, সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার চলমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, চলমান কমিটিতে সাংগঠনিক কার্যক্রমে অসঙ্গতি দেখা দেয়ায় গঠনতন্ত্র মোতাবেক উপদেষ্টা পরিষদের ডাকা জরুরী বৈঠকে পুর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তিতে ভোটের মাধ্যমে নতুন সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি নবায়ন করা হয়েছে।

নতুন কমিটি: সভাপতি মুফতী আবুল কালাম, সহ-সভাপতি মাওলানা হাসানুজ্জামান, মাওলানা মনিরুজ্জামান ও মুফতী আব্দুর রশিদ। সাধারণ সম্পাদক মুফতী আখতারুজ্জামান, সহ-সাধারন সম্পাদক মুফতী আমির খসরু। সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহফুজুর রহমান (মাফী)। কোষাধ্যক্ষ হাফেজ তাজুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ। মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন। দপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ হাবিবি সহ-দপ্তর সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ। সদস্য হাফেজ আবু বকর, হাফেজ আল আমিন, মুহাম্মাদ তাওহীদুল ইসলাম (তুহিন) ও হাফেজ আরজ আলী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ