ভারত চীন সীমান্তের কাছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি আর্মি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ভারতীয় সেনাবাহিনীর ১৬ জন সদস্য প্রাণ হারিয়েছে ও চারজন গুরুতর আহত হয়েছে।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) উত্তর-পূর্ব ভারতের সিকিমে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৮ টার দিকে সিকিমের চাটেন থেকে থাঙ্গুর দিকে যাওয়ার সময় একটি তীক্ষ্ণ বাক নিতে গিয়েই ট্রাকটি কয়েকশো ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে আহত চারজন সেনাকে বিমানে করে উত্তরবঙ্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ হতে নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টাইমস











