spot_img

বিশ্ব ইজতেমার মাঠে নিরাপত্তায় থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ

আগামী ১৩ জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে তুরাগ তীরের ইজতেমা মাঠে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানিয়েছেন জিএমপি কমিশনার।

জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্পেশালাইজড টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

পুলিশ কমিশনার আরও বলেন, অন্য যেকোনো সময়ের থেকে এবার আরও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই পর্বের ইজতেমা আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনো বিশৃঙ্খলা হবে না।

আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইজতেমা এবং চারদিন বিরতির পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ