spot_img
spot_img

কারাবন্দী আলেমদের মুক্তিসহ সরকারকে ৭ দফা দাবী জানাল কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠন

এস এম সাইফুল ইসলাম: কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন থেকে গ্রেফতারকৃত নিরপরাধ সকল আলেমদের নিঃশর্ত দ্রুত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারকে ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মহাসম্মেলনে ৭ দফা দাবি পাঠ করেন সংগঠনটির সাধারন সম্পাদক ও কুমিল্লা জামেয়া আরাবিয়া কাসেমুল উলুমের নায়েবে মুহতামীম মাওলানা আব্দুল কুদ্দস। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মুফতী আকরাম বিন আব্দুল কুদ্দুস।

কুমিল্লা মহাসম্মেলনে ঘোষিত সরকারের নিকট ৭ দফা দাবি:

১্। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

২। শিক্ষা কারিকুলামে ধর্ম শিক্ষার পরিক্ষা বাধ্যতামূলক করতে হবে। জাতীয় শিক্ষাক্রম বিশেষ করে প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষা সিলেবাস থেকে ইসলামী তাহযীব তামাদ্দুন ও নবী-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-সাহাবীগনের জীবনী বিয়োজন করে ইসলাম বিরোধী, নীতি নৈতিকতার পরিপন্থী চরিত্র বিধ্বংসী বিষয়াদি সিলেবাসে অন্তর্ভুক্ত করে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী শিক্ষা বিস্তারের মাধ্যমে এবং ডারউইননের ভ্রান্ত ও বিতর্কিত মতবাদ কায়েম করে ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। তাই এ সম্মেলন ঐসকল কুচক্রীমহলের ষড়যন্ত্র বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৩। ভারতের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলমানদের উপর অমানবিক ও বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। মুসলমানদেরকে নিধন করার এজেন্ডা বাস্তবায়নে সকল প্রকার ষড়যন্ত্র করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গুলো রাস্ট্রীয় মদদে ও সহযোগিতায় ক্রমেই অগ্রসর হচ্ছে। অবিলম্বে মুসলিম নির্যাতন ও নিধনের সকল প্রকার ষড়যন্ত্র বন্ধের দাবী ও.আই.সি সহ আন্তর্জাতিক সকল ফোরামে উত্থাপন করতে হবে।

৪। দেশের সর্বস্তরে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

৫। হিযবুত তাওহীদ ও ইসকনসহ ইসলাম ও দেশবিরোধী সংগঠনগুলোকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

৬। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বমুখী অগ্নিমূল্যের লাগাম টেনে ধরে সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনার লক্ষে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কমানোর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৭। অবিলম্বে গ্রেফতারকৃত নিরপরাধ সকল আলেম’দের নিঃশর্ত দ্রুত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ